আলোকিত সমাজ ফাউন্ডেশনের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা

আলোকিত সমাজ ফাউন্ডেশনের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: সামাজিক ও মানবিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে আলোকিত সমাজ ফাউন্ডেশন (ASF)-এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী উপদেষ্টা পরিষদ, স্থায়ী পরিচালনা পরিষদ, সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।

নতুন কমিটি আগামী ২৪ আগস্ট ২০২৬ থেকে ২৪ আগস্ট ২০২৮ পর্যন্ত দুই বছর দায়িত্ব পালন করবে। এ সময়ে মানবিক সহায়তা, সমাজকল্যাণ, শিক্ষা, গবেষণা, ক্রীড়া, সংস্কৃতি ও জনসচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।

নতুন কমিটিতে পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন আরমান হাসান (রাসেল)মোঃ রাসেল (দক্ষিণ কোরিয়া)সভাপতি হয়েছেন মোঃ কায়েস মাহমুদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোঃ আবদুল মান্নান (সুমন)

পৃষ্ঠপোষক আরমান হাসান (রাসেল) বলেন, সংগঠনের মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের পাশে দাঁড়ানো। আলোকিত সমাজ ফাউন্ডেশন সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। নতুন কমিটির মাধ্যমে কার্যক্রম আরও পরিকল্পিত ও সংগঠিত হবে বলে আশা করছি। বিশেষ করে তরুণদের সম্পৃক্ত করে সামাজিক ও মানবিক কাজের পরিধি বাড়াতে চাই।

অন্য পৃষ্ঠপোষক মোঃ রাসেল (দক্ষিণ কোরিয়া) বলেন, দেশের বাইরে থেকেও সংগঠনের কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকতে পারা আমার জন্য আনন্দের। মানুষের কল্যাণে কাজ করার ক্ষেত্রে দূরত্ব কোনো বাধা নয়। নতুন কমিটি দায়িত্বশীলতার সঙ্গে কাজ করলে সংগঠনটি আরও মানুষের কাছে পৌঁছাতে পারবে। ভালো যেকোনো উদ্যোগে আমার সহযোগিতা থাকবে।

নবনির্বাচিত সভাপতি মোঃ কায়েস মাহমুদ বলেন, "নতুন কমিটির ওপর যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা আমরা গুরুত্বের সঙ্গে পালন করতে চাই। সংগঠনের প্রতিটি সদস্যকে সঙ্গে নিয়ে মানুষের প্রয়োজনের সময় পাশে দাঁড়ানো এবং সামাজিক কল্যাণমূলক কার্যক্রম বাড়ানো হবে আমাদের প্রধান লক্ষ্য। কাজের মাধ্যমে সংগঠনের প্রতি মানুষের আস্থা আরও বাড়াতে চাই।”

সাধারণ সম্পাদক মোঃ আবদুল মান্নান (সুমন) বলেন, "আলোকিত সমাজ ফাউন্ডেশনকে আরও সুসংগঠিত ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করব। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি শিক্ষা, সচেতনতা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমকে গুরুত্ব দেওয়া হবে। সংগঠনের সব সদস্যের সহযোগিতা নিয়ে একটি দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা বাস্তবায়ন করতে চাই।

নতুন কমিটির সহ-সভাপতি হয়েছেন মোঃ রোমান মাহমুদ ও মোঃ মিরাজ হোসেন। সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ রফিকুল ইসলাম রফিক ও মোঃ শামিম হাওলাদার।

কোষাধ্যক্ষ হয়েছেন মোঃ রিয়াজুল ইসলাম সজিব ও মোঃ নুর আলম। সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম বেপারী। সহ-সাংগঠনিক সম্পাদক মাহিম আবদুল্লাহ ও মোঃ কায়েস মাহমুদ (জুনিয়র)।

দপ্তর সম্পাদক মোঃ মাসুম মল্লিক এবং সহ-দপ্তর সম্পাদক মোঃ মারুফ মৃধা ও মোঃ মতিউর রহমান (নাঈম মৃধা)।

প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হয়েছেন মোঃ জালিস মাহমুদ। সহ-প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ নীরব আবদুল্লাহ, মোঃ নাঈম মৃধা ও মোঃ সিহাব মাহমুদ।

আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ খোকন হাওলাদার এবং সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ শামসুল হক মৃধা, মোঃ আসাদুজ্জামান মারুফ ও মোঃ ওবাইদুল হক বেপারী।

সমাজকল্যাণ সম্পাদক এ. আর. রাজিব এবং সহ-সমাজকল্যাণ সম্পাদক মোঃ আরিফ ও হাবিব সিকদার।

শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ ফাইজল হক এবং সহ-শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মিঠুন হালদার ও মোঃ হাফিজুল মোল্লা।

ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ রাসেল এবং সহ-ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ মিরাজ মোল্লা ও মোঃ আসলাম।

ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আনিসুর রহমান এবং সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ হাফিজুর রহমান ও মোঃ সজিব মৃধা।

এ ছাড়া সংগঠনের সম্মানিত সদস্য হিসেবে রয়েছেন মোঃ আল-জুবায়ের, মোঃ হাবিবুল্লাহ জামি, মোঃ আসাদুজ্জামান সুজন, জাহিদুল ইসলাম (সাকিন), মোঃ আহম্মেদ পারভেজ, মোঃ রাকিব মল্লিক, মোঃ রাজিব মৃধা, মোঃ সাইফুল মৃধা, মোঃ রাজ্জাক, মোঃ হাবিবুর রহমান, মোঃ ইলিয়াস বেপারী, মোঃ রুবেল হাওলাদার, মোঃ আরাফাত মৃধা, মোঃ সাইমুন মৃধা ও মোঃ সিয়াম।

সংগঠনের সদস্যরা আশা করছেন, নতুন কমিটির নেতৃত্বে আলোকিত সমাজ ফাউন্ডেশনের চলমান কার্যক্রম আরও বিস্তৃত হবে। পাশাপাশি মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সংগঠনটির ভূমিকা আরও জোরালো হবে।

মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে আগামী দুই বছরের জন্য দায়িত্ব নিয়েছে নতুন কমিটি।