রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
খবর

আন্তর্জাতিক সংস্থায় চাকরি, বেতন বছরে ১৩ লাখের বেশি

আন্তর্জাতিক সংস্থায় চাকরি, বেতন বছরে ১৩ লাখের বেশি
ক্রিশ্চিয়ান এইডের ফেসবুক পেজ থেকে নেওয়া

যুক্তরাজ্যভিত্তিক দাতব্য সংস্থা ক্রিশ্চিয়ান এইড বাংলাদেশে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি বাংলাদেশে মিল সাপোর্ট অফিসার পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

  • পদের নাম: মিল সাপোর্ট অফিসার
    পদসংখ্যা: ১
    যোগ্যতা: সমাজবিজ্ঞান, অর্থনীতি, পরিসংখ্যান, বায়োস্ট্যাটিসটিকস বা ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। জাতীয় বা আন্তর্জাতিক সংস্থায় চার থেকে পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। কোনো মিল প্রোগ্রামে তিন থেকে পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। ভ্রমণের মানসিকতা থাকতে হবে।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: কক্সবাজার
বেতন: বছরে মোট বেতন ১০ লাখ ৫৬ হাজার ১৬২ টাকা।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের ক্রিশ্চিয়ান এইডের ওয়েবসাইটের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Now-এ ক্লিক করে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে bangladesh–jobs@christian–aid.org এই ঠিকানায় যোগাযোগ করা যাবে।

আবেদনের শেষ সময়: ৩ ফেব্রুয়ারি ২০২৩।

আরও পড়ুন