সম্পাদকীয় নীতিমালা
নির্ভুলতা ও যাচাই
প্রকাশের আগে আমরা অন্তত একটি নির্ভরযোগ্য সূত্রে তথ্য যাচাইয়ের চেষ্টা করি; গুরুত্বপূর্ণ বা স্পর্শকাতর খবরে একাধিক সূত্র ব্যবহার করি। গুজব বা যাচাই-না-করা তথ্য খবর হিসেবে প্রকাশ করি না।
নিরপেক্ষতা
কোনো রাজনৈতিক দল, প্রতিষ্ঠান বা বিজ্ঞাপনদাতার প্রভাবে খবর প্রকাশ বা বাদ দেওয়া হয় না। খবর ও মতামত আলাদা করে চিহ্নিত করা হয়।
সূত্র
যতটা সম্ভব সূত্রের নাম উল্লেখ করা হয়। নিরাপত্তার কারণে সূত্রের নাম গোপন রাখতে হলে সম্পাদকের অনুমোদন লাগে।
প্রতিনিধি ও কন্ট্রিবিউটর
প্রতিনিধি ও পাঠকদের পাঠানো প্রতিটি লেখা সম্পাদক যাচাই করে প্রকাশ করেন। প্রতিনিধিদের পরিচয় QR কোড দিয়ে যাচাইযোগ্য।
ছবি
ছবি বিকৃত করা হয় না; প্রতীকী বা আর্কাইভ ছবি হলে তা উল্লেখ করা হয়।
সংশোধন
ভুল প্রমাণিত হলে দ্রুত সংশোধন করা হয় – বিস্তারিত দেখুন সংশোধনী নীতি।