শহীদ বুদ্ধিজীবী স্মৃতি সৌধে প্রধান উপদেষ্টার গাড়ি বহর

শহীদ বুদ্ধিজীবী স্মৃতি সৌধে প্রধান উপদেষ্টার গাড়ি বহর
ছবি: আমিরুল ইসলাম সাইম

আজ ১৪ ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস। দিবসটি উপলক্ষে ভোর থেকেই রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন স্থানে

নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।

সকাল ৭টা ১০ মিনিটে প্রথমে রাষ্ট্রপতি শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। এরপর কিছুক্ষণ পর

সকাল ৮টার দিকে প্রধান উপদেষ্টার আগমন ঘটে এবং তিনিও শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান।

দিবসটি ঘিরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সার্বিক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করা হয়েছে।

বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সকাল থেকেই শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে উপস্থিত হন।