দক্ষিণ কোরিয়ায় বরিশাল কমিউনিটির ২০২৬ সালের নতুন কমিটি ঘোষণা
দক্ষিণ কোরিয়া: দক্ষিণ কোরিয়ায় বসবাসরত বরিশাল বিভাগের প্রবাসীদের সংগঠন “বরিশাল কমিউনিটি ইন সাউথ কোরিয়া” (স্থাপিত ১৯৯৬) এর ২০২৬ সালের নতুন পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দক্ষিণ কোরিয়ায় বসবাসরত বরিশাল বিভাগের প্রবাসীদের পারস্পরিক সহযোগিতা, ভ্রাতৃত্ববোধ ও কল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে এই নতুন কমিটি গঠন করা হয়েছে।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, দেশে কিংবা প্রবাসের মাটিতে একে অপরের সুখে-দুঃখে পাশে দাঁড়ানো, প্রবাসীদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বজায় রাখা এবং বরিশাল বিভাগের সুনাম অক্ষুণ্ণ রেখে একটি শক্তিশালী প্রবাসী নেটওয়ার্ক গড়ে তোলাই এই সংগঠনের মূল লক্ষ্য।
তারা আরও আশা প্রকাশ করেন যে, নবগঠিত কমিটির সম্মানিত সদস্যরা আন্তরিকতা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করবেন এবং সংগঠনকে আরও সুসংগঠিত ও সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। পাশাপাশি দক্ষিণ কোরিয়ায় বসবাসরত বরিশালের সকল প্রবাসী ভাই-বোনদের কল্যাণে কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন। এ সময় নবগঠিত কমিটির সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয় এবং সংগঠনের কার্যক্রমকে সফল ও গতিশীল করতে সকলের দোয়া, ভালোবাসা ও আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।















