ইসো'র ২০২৬সালের নতুন কমিটি ঘোষণা

ইসো'র ২০২৬সালের নতুন  কমিটি ঘোষণা

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় সামাজিক সংগঠন ইপিএস স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার অর্গনাইজেশন (ইসো) সংগঠনটির নির্বাহী কমিটির সদস্যদের ভোটে আলামিন ইসলাম সভাপতি এবং বিপ্লব বর্মন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। ১১ ই জানুয়ারি রবিবার,বিয়োংজমে সংগঠনটির নির্বাহী কমিটির বৈঠকে নির্বাচন করা হয় এবং নতুন কমিটি ঘোষণা দেওয়া হয়। নতুন কমিটি গঠন উপলক্ষ্যে ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয় এবং ইসো'র সকল সদস্য ভোট প্রদান করেন। নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে ৮৫% ভোট বেশি পেয়ে আল আমিন ইসলাম সভাপতি নির্বাচিত হয় এবং সাধারণ সম্পাদক পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে ৫১% ভোট বেশি পেয়ে বিপ্লব বর্মন নির্বাচিত হয়। আয়োজিত নির্বাচন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিল ইসোর উপদেষ্টা মণ্ডলীর সদস্য সাবেক স্থানীয় এমপি মি: ইয়ংগুন। এছাড়াও স্থায়ী কমিটির সদস্য আল আমিন মৃধা।স্থায়ী কমিটির সদস্য আমিনুল মোঘোল এবং স্থায়ী কমিটির সদস্য মিরাজ আহমেদ এবং রিয়ন রেজা উপস্থিতি ছিলেন। এ সময় নির্বাচন শেষে বক্তারা তাদের বক্তব্যে সকল সদস্যদের নতুন উদ্যমে ইপিএস এর কল্যাণ মুলক কাজ আরো বেশী করার প্রতি আহ্বান জানান এবং ইসো'র কল্যাণমূলক কার্যক্রম তুলে ধরেন। সাবেক সাধারণ সম্পাদক মাহফুজ ফয়সাল এর সহযোগিতায় নির্বাচনটি পরিচালনা করেন, সাবেক সভাপতি মোবাশ্বের হোসেন। ‘আমাদের সমস্যা আমাদেরকেই সমাধান করতে হবে’ এই শ্লোগান নিয়ে আত্মপ্রকাশ করা সংগঠনটির আগে ৪৩ সদস্য বিশিষ্ট কমিটির মাধ্যমে কার্যক্রম চলছিল। ইসো ইপিএস কর্মীদের নিয়ে বিগত বছর গুলোতে বিভিন্ন সেমিনারের আয়োজন ছাড়াও কোরিয়ায় আগত ইপিএস কর্মীদের নবীন বরণের আয়োজন করে থাকে। পাশাপাশি বাংলাদেশে দারিদ্র্য জনগোষ্ঠী সহযোগিতা অবদান রাখছে এই সংগঠনটি।