মসজিদ মাদ্রাসা ও এতিমের জমি দখলের নিয়েছে ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি জনাব এনায়েত করিম তার ছেলে সজিব সহ কয়েকজন
উজিরপুর প্রতিনিধি :: বরিশাল জেলার উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের পশ্চিম কেশবকাঠী লোকাল গেট সংলগ্ন জামে মসজিদ কোবা ও এর সাথে সংশ্লিষ্ট কয়েকটি এতিমের জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের দাবি, ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি জনাব এনায়েত করিম তার ছেলে সজিব সহ কয়েকজন সহযোগী নিয়ে ওই জমি দখল করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বরিশাল–সাতলা সড়ক সংলগ্ন উক্ত এলাকায় এনায়েত করিম, তার ছেলে সজিব, আহসান বেপারী, হেমায়েত শেখ, নাসির বেপারী, রহিম শেখ, দেলোয়ার প্যাদা ও মো. ছিন্টু মৃধাসহ আরও কয়েকজন সংঘবদ্ধভাবে সেখানে উপস্থিত হয়ে মাদ্রাসার সাইনবোর্ডসহ একটি ঘর ভাঙচুর করেন এবং জমিটি দখলে নেন।
এলাকাবাসীর অভিযোগ, অভিযুক্তরা অতীতেও এলাকায় প্রভাব বিস্তার করে বিভিন্ন জায়গা ও জমি দখল করেছে। তারা আরও দাবি করেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতার ওপর নিপীড়ন ও সহিংসতায় জড়িতদের সঙ্গে অভিযুক্তদের সংশ্লিষ্টতা ছিল।
ঘটনাটি জানাজানি হলে ধর্মপ্রাণ মুসল্লি ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। মসজিদ ও এতিমের সম্পত্তি দখলের মতো ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তারা বলেন, পবিত্র ধর্মীয় প্রতিষ্ঠান ও অসহায়দের সম্পদ রক্ষায় প্রশাসনের কঠোর ভূমিকা প্রয়োজন।
এ বিষয়ে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসকের নিকট দ্রুত তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, প্রশাসনের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপে ন্যায়বিচার নিশ্চিত হবে এবং দখলকৃত জমি দ্রুত পূর্বাবস্থায় ফিরিয়ে দেওয়া হবে।












