৯ বছর পূর্তিতে মাই কিচেনের মেগা অফার, সব পণ্যে মিলবে আপ-টু ২১% পর্যন্ত ছাড়
mykitchen
নিজস্ব প্রতিবেদক : প্রতিষ্ঠার ৯ বছর পূর্তি উদযাপন উপলক্ষে দেশের অন্যতম কিচেন ও হোম সল্যুশন ব্র্যান্ড মাই কিচেন (MyKitchen) নিয়ে এসেছে বছরের সবচেয়ে বড় মূল্যছাড়ের আয়োজন। ২১ জুলাই-৫ আগস্ট পর্যন্ত চলবে এই বিশেষ ক্যাম্পেইন। এ সময় প্রতিষ্ঠানটির সব শোরুমে সব ধরনের পণ্যে মিলবে আপ-টু ২১% পর্যন্ত ছাড়।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ গ্রাহকদের সঙ্গে ভাগ করে নিতেই এই বিশেষ আয়োজন। আধুনিক ডিজাইন, আন্তর্জাতিক মানের কিচেন অ্যাকসেসরিজ ও প্রয়োজনীয় হোম সল্যুশন পণ্য এবার আরও সাশ্রয়ী মূল্যে কেনার সুযোগ পাবেন ক্রেতারা। নতুন বাসা কিংবা পুরোনো রান্নাঘরকে নতুন রূপ দিতে এই ক্যাম্পেইন হতে পারে দারুণ এক সুযোগ।
মাই কিচেনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শওকত ইমরান খান বলেন,মাই কিচেনের নয় বছরের প্রতিটি অর্জনের পেছনে রয়েছে আমাদের গ্রাহকদের অগাধ আস্থা ও ভালোবাসা। তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের অংশ হিসেবেই আমরা বছরের সবচেয়ে বড় এই ডিসকাউন্ট ক্যাম্পেইনের আয়োজন করেছি। এবারের আয়োজনে শুধু মূল্যছাড় নয়, উন্নতমানের পণ্য, আধুনিক ডিজাইন এবং আন্তরিক সেবার সমন্বয়ে গ্রাহকদের জন্য একটি স্মরণীয় কেনাকাটার অভিজ্ঞতা নিশ্চিত করতে আমরা প্রস্তুত। ভবিষ্যতেও গ্রাহকদের প্রত্যাশাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিশ্বমানের কিচেন সল্যুশন পৌঁছে দিতে মাই কিচেন নিরলসভাবে কাজ করে যাবে।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনকে আরও আকর্ষণীয় করতে মাই কিচেন তাদের সংগ্রহে যুক্ত করেছে Flamora ব্র্যান্ডের দুটি নতুন মডেল- Built-in Oven With Air Fryer 72L এবং Built-in Microwave With Grill 34L
এই বিশেষ অফারের সুবিধা পাওয়া যাবে দেশের সব মাই কিচেন শোরুমে।
শোরুমের ঠিকানা:
গুলশান ০১: হাউস নং: ৮, রোড নং: ১৩৮, গুলশান-১, ঢাকা-১২১২।
গুলশান ০২: জেনেটিক বারো ভূঁইয়া (২য় তলা), প্লট-সিডব্লিউএন (এ)-৩/এ, রোড নং-৪৯, গুলশান-২, ঢাকা-১২১২।
উত্তরা: ১৮, সোনারগাঁও জনপথ রোড, সেক্টর-১২, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০।
হাতিরপুল: ৬৬ ও ৬৭, বীর উত্তম সি. আর. দত্ত রোড, হাতিরপুল, ঢাকা-১২০৫।
বাংলামোটর: নাভানা জাহুরা স্কয়ার, শপ নং-১৮, ২৮ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, বাংলামোটর, ঢাকা-১০০০।
ময়মনসিংহ: পৌর সুপার মার্কেট, কে. বি. ইসমাইল রোড, ময়মনসিংহ।
চট্টগ্রাম: ৯৫, চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, ২১ জুলাই-৫ আগস্ট পর্যন্ত সীমিত সময়ের এই ক্যাম্পেইনে ক্রেতারা দেশের যেকোনো মাই কিচেন শোরুমে গিয়ে আকর্ষণীয় মূল্যছাড়ে পছন্দের পণ্য কিনতে পারবেন। প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনকে ঘিরে গ্রাহকদের জন্য অপেক্ষা করছে মানসম্মত পণ্য, সাশ্রয়ী মূল্য এবং নতুন এক কেনাকাটার অভিজ্ঞতা।












