জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)'র উজিরপুর উপজেলা সমন্বয় কমিটি গঠিত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)'র উজিরপুর উপজেলা সমন্বয় কমিটি গঠিত

বরিশাল জেলার উজিরপুর উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত এক সভায় এই কমিটি আগামী তিন (০৩) মাস অথবা আহ্বায়ক কমিটি গঠনের পূর্ব পর্যন্ত দায়িত্ব পালন করবে বলে অনুমোদন দেওয়া হয়।

নতুন কমিটিতে আবেদ আহমেদ রনি প্রধান সমন্বয়কারী হিসেবে নির্বাচিত হয়েছেন। যুগ্ম সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ আবু সাঈদ, মো: আসিফ আলি, সাইফুল ইসলাম সরোয়ার, ডা. মো: আল আমিন ও মো: ইমরান হোসাইন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— মো: আল আমিন, মো: আতিকুর রহমান, পারভেজ হাওলাদার, আতিকুর রহমান মাসুদ, মুহাম্মাদুল্লাহ, মোসা. উর্মি আক্তার, মাসুম মল্লিক, মেহেদি হাসান হৃদয়, মাসুদ শিকদার, ইয়াসিন লাবিব, মো: আল আমিন, প্রকৌশলী ইমরান সরদার, রিয়াজ হোসেন সিফাত, মিরাজুল ইসলাম, মো: সোহাগ সরদার ও মো: রুহুল আমীন।

নতুন দায়িত্ব পেয়ে প্রধান সমন্বয়কারী আবেদ আহমেদ রনি বলেন,জাতীয় নাগরিক পার্টিকে উজিরপুরে সুসংগঠিত ও শক্তিশালী করতে আমরা সকলে একসাথে কাজ করব। আমাদের লক্ষ্য মানুষের অধিকার রক্ষা ও উন্নয়নমুখী রাজনীতি। নতুন প্রজন্মকে দেশের উন্নয়নে সম্পৃক্ত করতে আমাদের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা বিশ্বাস করি, সবার সহযোগিতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এনসিপি উজিরপুরে একটি শক্তিশালী অবস্থান তৈরি করবে।

যুগ্ম সমন্বয়কারী মোঃ আবু সাঈদ বলেন,দলের শৃঙ্খলা বজায় রেখে আমরা তৃণমূল পর্যায়ে মানুষের কাছে যেতে চাই। নতুন কমিটির সকলকে নিয়ে আমরা স্বচ্ছ ও কার্যকর রাজনীতির দৃষ্টান্ত স্থাপন করতে চাই।

অপর যুগ্ম সমন্বয়কারী সাইফুল ইসলাম সরোয়ার বলেন,এনসিপি’র আদর্শ ও লক্ষ্যকে সামনে রেখে আমরা এলাকার সকল সমস্যা চিহ্নিত করে সমাধানের চেষ্টা করব। আমরা চাই সবাই একসাথে কাজ করুক, মতের অমিল থাকলেও লক্ষ্য একটাই—উন্নয়ন ও কল্যাণ।

যুগ্ম সমন্বয়কারী ডা. মো: আল আমিন বলেন, আমি একজন চিকিৎসক হিসেবে মানুষের সেবা করেছি, এখন রাজনীতির মাধ্যমে মানুষের বৃহত্তর কল্যাণে কাজ করতে চাই। দলকে সুসংগঠিত রাখতে আমরা সকলে একসাথে থাকব।

কমিটির সদস্য মোসা. উর্মি আক্তার বলেন,নারী ও যুব সমাজকে দলের সাথে সম্পৃক্ত করে আমরা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে চাই। আমি বিশ্বাস করি, আমাদের নতুন কমিটি এ বিষয়ে অগ্রণী ভূমিকা রাখবে।

সদস্য মাসুম মল্লিক বলেন,“আমরা সবাই মিলে এনসিপি’র কর্মকাণ্ডকে আরও গতিশীল ও জনমুখী করব। মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

সদস্য মেহেদি হাসান হৃদয় বলেন,আমি আশা করি, নতুন কমিটি এলাকার তরুণদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। আমরা সকলে মিলে উজিরপুরকে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও উন্নত উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই।

কমিটির  অন্য সদস্য জানিয়েছে, আগামী দিনে ইউনিয়ন পর্যায়েও দ্রুত সাংগঠনিক কমিটি গঠন করে সব এলাকায় দলকে বিস্তৃত করা হবে। তৃণমূলের সমস্যা চিহ্নিত করে প্রশাসনের কাছে তুলে ধরা এবং জনসেবা নিশ্চিত করাই হবে তাদের মূল লক্ষ্য।

নতুন কমিটির নেতারা বলেন, তারা সকল মত ও পথের মানুষের সাথে এক হয়ে উজিরপুর উপজেলাকে একটি উন্নত, নিরাপদ ও সুশৃঙ্খল এলাকা হিসেবে গড়ে তুলতে চান। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উজিরপুরে গঠনমূলক রাজনীতির নতুন দিগন্ত খুলে দেবে—এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষেরও।