ঐক্যের নতুন দিগন্ত: পশ্চিম কেশবকাঠি ঐক্য ফোরামের ২৫ সদস্যের শক্তিশালী আহ্বায়ক কমিটি গঠন
উজিরপুর প্রতিনিধিঃ সামাজিক উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা ও এলাকার সার্বিক অগ্রগতিকে সামনে রেখে পশ্চিম কেশবকাঠি ঐক্য ফোরামের ২৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি সর্বসম্মতিক্রমে গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত হবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা। এই উদ্যোগকে ঘিরে ইতোমধ্যেই এলাকায় সৃষ্টি হয়েছে আশাবাদ, উদ্দীপনা এবং একতার নতুন স্ফুলিঙ্গ।
নবগঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তরুণ ও উদ্যমী সংগঠক মোঃ আরমান হাসান রাসেল। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন সুপরিচিত সমাজকর্মী এ আর রাজিব। পাশাপাশি একঝাঁক অভিজ্ঞ ও প্রতিশ্রুতিশীল ব্যক্তিদের নিয়ে গঠিত হয়েছে একটি শক্তিশালী টিম, যা ভবিষ্যতে সংগঠনটির কার্যক্রমকে আরও বেগবান করবে বলে মনে করছেন সচেতন মহল।
কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন রাজেন্দ্রনাথ বড়াল, আলামিন মল্লিক, সিরাজুম মুনির সোহান, মোঃ হেলাল উদ্দিন, শ্যামল রায়, রফিকুল ইসলাম রুবেল, মোহাম্মদ মিরাজ মোল্লা, ইঞ্জি. জালিস মাহমুদ, নূর আলম বাবু, মোহাম্মদ এনামুল এবং মোঃ আজিজুল হক। সদস্য সচিবের পাশাপাশি সদস্য হিসেবে যুক্ত হয়েছেন হাসান মাহমুদ, চয়ন হালদার, মঈনুল ইসলাম মুইন, নাদিম মাহমুদ, ফরিদ আহমেদ, রাব্বি, জালিস মাহমুদ, সাখাওয়াত হোসেন মারুফ, নাসিম শেখ, হাসিব মল্লিক, আরিফ মল্লিক ও ইব্রাহিম মল্লিকসহ আরও অনেকে।
আহ্বায়ক মোঃ আরমান হাসান রাসেল বলেন “এই কমিটি শুধু একটি সংগঠন নয়—এটি পশ্চিম কেশবকাঠির মানুষের স্বপ্ন, আশা এবং ঐক্যের প্রতীক। আমরা চাই, আমাদের এই প্ল্যাটফর্ম হবে সবার জন্য উন্মুক্ত—যেখানে ভেদাভেদ ভুলে সবাই একসাথে কাজ করবে। তরুণদের শক্তি, অভিজ্ঞদের দিকনির্দেশনা এবং প্রবাসীদের সমর্থন নিয়ে আমরা এমন একটি সমাজ গড়তে চাই, যেখানে উন্নয়ন হবে সবার, অগ্রগতি হবে সবার। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি—এই সংগঠন হবে মানুষের পাশে, মানুষের কল্যাণে। আপনাদের ভালোবাসা ও সহযোগিতাই আমাদের সবচেয়ে বড় শক্তি।”
সদস্য সচিবে এ আর রাজিব বলেন “আমাদের সামনে অনেক সম্ভাবনা, আর সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার এখনই সময়। এই দায়িত্ব আমাদের কাছে শুধু পদ নয় এটি একটি অঙ্গীকার, একটি দায়বদ্ধতা। আমরা চাই কাজের মাধ্যমে নিজেদের প্রমাণ করতে। খুব দ্রুতই আমরা অর্থ, প্রচার, স্বাস্থ্যসেবা এবং প্রবাসী শাখাসহ বিভিন্ন কার্যকর ইউনিট গঠন করব, যাতে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত ও ফলপ্রসূ হয়। স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দলগত কাজের মাধ্যমে আমরা একটি আধুনিক, কার্যকর এবং অনুকরণীয় সংগঠন গড়ে তুলব ইনশাআল্লাহ। সবাইকে সাথে নিয়েই আমরা এগিয়ে যেতে চাই।”
সংগঠন সূত্রে জানা গেছে, খুব শিগগিরই বিভিন্ন বিশেষায়িত শাখা কমিটি গঠন করা হবে, যা সংগঠনের কার্যক্রমকে তৃণমূল থেকে বিস্তৃত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এলাকাবাসীর পক্ষ থেকে নবগঠিত এই কমিটিকে জানানো হয়েছে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। সবার প্রত্যাশাএই ঐক্যের প্ল্যাটফর্ম একদিন পশ্চিম কেশবকাঠিকে একটি আদর্শ, উন্নত ও সমৃদ্ধ সমাজে রূপান্তরিত করবে।
ঐক্য, উদ্যোগ ও আন্তরিকতার শক্তিতেই এগিয়ে যাবে পশ্চিম কেশবকাঠি এমন প্রত্যাশায় এখন পুরো এলাকার মানুষ।













