চকমান মাদ্রাসা ফাউন্ডেশনের উদ্যোগে গরিব-অসহায় দুঃস্থ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ
চকমান মাদ্রাসা ফাউন্ডেশনের উদ্যোগে
উজিরপুর প্রতিনিধি: চকমান মাদ্রাসা ফাউন্ডেশনের উদ্যোগে গরিব-অসহায় দুঃস্থ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ
ঈদকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারও গরিব-অসহায় দুঃস্থ ও পরিবারের মাঝে সেমাই-চিনিসহ ইফতার সামগ্রী বিতরণ করেছে বরিশালের উজিরপুর উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন চকমান মাদ্রাসা ফাউন্ডেশন-০৯-২০১১(সিএমএফ)।
গত কাল বৃহস্পতিবার বরিশালের উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের চকমান, মশাং, ও হাবিবপুর গ্রামের একাধিক গরিব-অসহায় দুঃস্থ ও পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করে।
এসময় সংগঠনের সদস্যরা জানান, রোজা ও ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই এই উদ্যোগ নিয়েছে তাদের সংগঠন।গরিব-অসহায় দুঃস্থ ও পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতেই তাদের এই ক্ষুদ্র আয়োজন।
চকমান মাদ্রাসা ফাউন্ডেশনের-০৯-১১ ব্যাচের উদ্যোগে এই সংগঠনটি প্রতি বছরই এমন আয়োজন করে থাকে।
ইফতার ও ঈদ সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য সহ সভাপতি আব্দুল মান্নান(সুমন),সাধারণ সম্পাদক সামসুল হক মোল্লা , সাংগঠনিক সম্পাদক খাইরুল ইসলাম,অর্থ সম্পাদক আব্দুল্লাহ নোমান,অন্যান্য সদস্যরা।
অপরদিকে সংগঠনের সভাপতি মোহাম্মদ জালিস মাহমুদ বলেন সমাজের সকল বিত্তবান ও প্রবাসী ভাইদেরকে সাহায্যের ও সহযোগিতার আহব্বান জানিয়েছেন,সমাজের যে কোন উন্নয়ন ও সেবামূলক কাজে ধারাবাহিক কার্যক্রম চলমান থাকবে। এ ব্যাপারে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।













