বেপরোয়া গতিতে বরিশালে সড়ক দুর্ঘটনায় ৩ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু।
বরিশালের রহমাতপুর এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আব্দুর রাজ্জাক মোল্লার মেয়ে নুসাইবা (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২৬ অক্টোবর ২০২৫) দুপুর আনুমানিক ১২ টার দিকে বরিশালের রহমাতপুর এলাকায়এ দুর্ঘটনাটি ঘটে।
বিভিন্ন সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে উজিরপুরের ইসলাদি থেকে বরিশালের উদ্দিশ্যে মাহিন্দ্রা গাড়ি যোগে যাচ্ছিলেন নুসাইবা(৩) তার মা এবং তার নানু।গাড়িটি এক পরযায়ে বেপরো গতিতে চালাতে থাকে চালোক।সামনে থেকে লোকাল বাস এসে পরায়। গাড়ির গতি নিয়ন্ত্রন করতে পারেনি চালক।এক পর্যায়ে হঠাৎ করে রাস্তার পাসে উল্টে যায় গাড়ি।বাচ্ছাটি মাথায় প্রচন্ড আঘাতপায়। দুর্ঘটনার পর স্থানীয়রা শিশুটিকে রাস্তায় রক্তাক্ত অবস্থায় দ্রুত উদ্ধার করে বরিশাল সাগরদি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেপরোয়া গতি শিশুটির প্রান কেরে নিয়েছে।
নিহত নুসাইবা উজিরপুরে মশাং গ্রামের আব্দুর রাজ্জাক মোল্লার মেয়ে এবং কোরিয়া প্রবাসী মোহাম্মদ আল আমিন মৃধার ভাগ্নি ।নুসাইবার অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
বরিশালের এয়ারপোর্ট থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট যানবাহনটি পুলিশ আটোক করেছে।
স্থানীয়রা জানান, রহমাতপুর এলাকা দিয়ে প্রতিদিন অসংখ্য অটোরিকশা ও সিএনজি দ্রুত গতিতে চলাচল করে। রাস্তায় এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটছে। তারা প্রশাসনের কাছে কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।
ছোট্ট নুসাইবার মৃত্যুতে গোটা মশাং শোকাহত।
পরিবারের সদস্য ও এলাকাবাসীর একটাই আক্ষেপ — “চালক যদি একটু সতর্কতা থাকত, তাহলে হয়তো আজও নুসাইবা বেঁচে থাকত..












