ওটরা ইউনিয়ন জামায়াতে ইসলামীর শাখা কার্যালয়ের নতুন অফিস উদ্বোধন

ওটরা ইউনিয়ন জামায়াতে ইসলামীর শাখা কার্যালয়ের নতুন অফিস উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: ইসলামী আন্দোলনকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করতে বরিশাল জেলার উজিরপুর উপজেলার ৪নং ওটরা ইউনিয়ন জামায়াতে ইসলামীর শাখা কার্যালয়ের নতুন অফিস উদ্বোধন করা হয়েছে। গত ৬ জুলাই ২০২৫ ইং, রবিবার,বিকাল ৪ ঘটিকার সময়  ওটরা রাস্তার মাথা বাজার পূর্বে (সালমা আপার বিল্ডিং এর নিচতলা, মার্সেল শোরুমের বিপরীত পাশে) এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, বরিশাল জেলা নায়েবে আমীর আলহাজ্ব মাষ্টার আব্দুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক মোশারেফ হোসেন, জেলা কর্মপরিষদ ও শূরা সদস্য এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ, ধামুরা ডিগ্রী কলেজ; মো: কাওছার হোসাইন, জেলা কর্মপরিষদ ও শূরা সদস্য, সভাপতি ওলামা বিভাগ, বরিশাল জেলা; মাও: মো: আব্দুল খালেক, জেলা শূরা সদস্য ও আমীর, উজিরপুর উপজেলা শাখা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো: জামাল উদ্দিন (আ: রহীম), উপজেলা শূরা সদস্য ও আমীর, ৪নং ওটরা ইউনিয়ন শাখা।

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি আলহাজ্ব মাষ্টার আব্দুল মান্নান তার বক্তব্যে বলেন, জামায়াতে ইসলামীর মূল লক্ষ্য হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করা। এ লক্ষ্য বাস্তবায়নে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত কাঠামো অপরিহার্য। এই ইউনিয়ন অফিস থেকে দ্বীনী দাওয়াত, সামাজিক সেবা ও মানবিক সহযোগিতা একযোগে পরিচালিত হবে। তিনি আরো বলেন, এ অফিস যেন এলাকায় ন্যায়ের বাতিঘর হিসেবে পরিচিত হয়, সে জন্য সবাইকে দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে।

বিশেষ অতিথি অধ্যাপক মোশারেফ হোসেন বলেন, একটি মজবুত কাঠামো ছাড়া কোনো সংগঠন শক্তি সঞ্চার করতে পারে না। এই অফিসই হবে ওটরা ইউনিয়নে ইসলামী শিক্ষা, সামাজিক ন্যায়বিচার এবং জনকল্যাণমূলক কার্যক্রমের কেন্দ্রবিন্দু। ছাত্র-শিক্ষক সমাজ, বুদ্ধিজীবী ও সাধারণ জনগণকে সাথে নিয়ে আমরা ইসলামী সমাজ ব্যবস্থা বাস্তবায়নের পথে এগিয়ে যাব।

মাও: মো: আব্দুল খালেক বলেন,উজিরপুর উপজেলার প্রতিটি ইউনিয়নেই আমরা সাংগঠনিক কাঠামোকে শক্তিশালী করতে চাই। এই অফিস তারই প্রমাণ। আমাদের দরজা সবার জন্য খোলা থাকবে। দ্বীনের দাওয়াত, দুঃস্থদের সহায়তা, শিক্ষামূলক কার্যক্রম — সবই এখান থেকে পরিচালিত হবে ইনশাআল্লাহ।

জেলা ওলামা বিভাগের সভাপতি মো: কাওছার হোসাইন বলেন, ওলামা সমাজ হচ্ছে সমাজের বাতিঘর। আমাদের নেতৃত্বে সমাজকে বিভ্রান্তি থেকে মুক্ত রাখতে হবে। এই অফিস আমাদের দাওয়াতি কাজকে বেগবান করবে এবং সাধারণ মানুষের সেবা নিশ্চিত করবে।

সভাপতি মো: জামাল উদ্দিন (আ: রহীম) বলেন, ওটরা ইউনিয়ন জামায়াতে ইসলামীর শাখা কার্যালয় শুধু একটি অফিস নয়, এটি আমাদের জন্য একটি আদর্শিক কেন্দ্র। এ অফিস হবে আমাদের দ্বীনি শিক্ষা, মানবিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র। ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে আমরা নিরলস কাজ করে যাব।

এছাড়া অনুষ্ঠানে সাধারণ সদস্যদের মধ্য থেকেও অনেকে নিজেদের অনুভূতি প্রকাশ করেন। স্থানীয় একজন সিনিয়র সদস্য বলেন, আমি দীর্ঘদিন ধরে জামায়াতের সাথে যুক্ত। এ অফিস উদ্বোধনের মাধ্যমে আমাদের কার্যক্রম নতুন মাত্রা পাবে। একজন যুব কর্মী বলেন, আমরা নতুন প্রজন্ম এ অফিসকে ইসলামী আন্দোলনের ঘাঁটি হিসেবে দেখছি। এখানে বসেই আমরা দ্বীনের শিক্ষা, এলাকার মানুষের সেবা ও সমাজ গঠনের কাজ করে যাব।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়ায় দেশের শান্তি, সমৃদ্ধি ও জামায়াতের সকল পর্যায়ের কার্যক্রমের সফলতা কামনা করা হয়। পরে উপস্থিত নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।