চকমান মাদ্রাসা ফাউন্ডেশন-২০০৯ এর শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন
চকমান মাদ্রাসা ফাউন্ডেশন-২০০৯ এর শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন,
উজিরপুর প্রতিনিধি :- বরিশালের উজিরপুর উপজেলার ঐতিহ্যবাহী একটি সামাজিক সংগঠন "সিএমএফ ফাউন্ডেশন" কর্তৃক আয়োজিত 'শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন। সংগঠনের সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম ও প্রধান নির্বাচন কমিশনার আব্দুল্লাহ নোমান এর যৌথ পরিচালনায় এবং সভাপতি মুহাম্মদ জালিস মাহমুদ সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান পরিচালিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সংগঠনের সাবেক সভাপতি সামসুল হক মোল্লা ও বর্তমান উপদেষ্টা জাহিদুল ইসলাম প্রমুখ। ১৭-০২-২৩ তারিখ শুক্রবার রাত ৯ টায় কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। দ্বিতীয় পর্বে জাতীয় সংগীত ও তৃতীয় পর্বে ইসলামি সংগীত ও
চতুর্থ পর্বে সংগঠনের সকল নির্বাচিত সদস্যবৃন্দদের শপথ বাক্য পাঠ করান জনাব আব্দুল্লাহ নোমান শপথ বাক্য পাঠ করেন সংগঠনের সম্মানিত সভাপতি মোহাম্মদ জালিস মাহমুদ ,সহ সভাপতি আব্দুল মান্নান (সুমন) সাধারণ সম্পাদক সামসুল হক মোল্লা , সাংগঠনিক সম্পাদক খাইরুল ইসলাম, অর্থ সম্পাদক আব্দুল্লাহ নোমান, সহ অর্থ সম্পাদক মোহাম্মদ ইলিয়াস, শিক্ষা ও সমাজসেবা প্রচার সম্পাদক আল আমিন প্রমুখ।
শপথ গ্রহণ শেষে সংগঠনের সকল সদস্যবৃন্দ নিজ নিজ অভিব্যক্তি প্রকাশ করেন। সংগঠনের সকল সদস্যই সংগঠনের সকল নিয়ম মেনে চলা ও সকলে একসাথে মিলেমিশে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানের অতিথিবৃন্দ সংগঠনের সকল সদস্যদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাওয়ার জন্য নির্দেশ প্রদান করেন। তাদেরকে সবসময় সর্বাত্মক সহযোগিতা করে যাওয়ার ও অঙ্গীকার ব্যক্ত করেন। চকমান মাদ্রাসা ফাউন্ডেশন ২০১৭ সাল থেকেই সমাজের অসহায় পরিবার ও দরিদ্র ছাত্র ছাত্রীদের সাহায্য সহযোগিতার মাধ্যমে কাজ করে যাচ্ছে।
উল্লেখ্য - গত ১৮ই জানুয়ারি সংগঠনের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। সংগঠনের সকল সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও অর্থ সম্পাদক নির্বাচিত হন। সংগঠনের সভাপতি মোহাম্মদ জালিস মাহমুদ সমাপনী বক্তব্যের মধ্য দিয়েই অনুষ্ঠানের কার্যক্রমের সমাপ্তি ঘটে।












