দুই দিনব্যাপী ৩৭তম তাফসীরুল কোরআন মাহফিল ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন
নিজস্ব প্রতিবেদক : বরিশালের উজিরপুর উপজেলার হাবিবপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে হাবিবপুর নূরানী হাফিজী ও ক্বওমী মাদ্রাসার উদ্যোগে দুই দিনব্যাপী ৩৭তম তাফসীরুল-কোরআন মাহফিল ও সাংস্কৃতিক সন্ধ্যা। আগামী ৮ ও ৯ ডিসেম্বর ২০২৫ ইং, সোমবার ও মঙ্গলবার প্রতিদিন বেলা ৩টা থেকে এ মাহফিল শুরু হবে মাদ্রাসা প্রাঙ্গণে।
প্রধান অতিথি মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাস্সিরে কুরআন মুফতী আব্দুর রব ফরিদী, শায়খুল হাদীস, দারুল হাবিব মাদ্রাসা, মিরপুর, ঢাকা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন—প্রখ্যাত মুফাস্সিরে কোরআন হাফেজ মাওলানা ক্বারী ইব্রাহীম আল-হাদী, প্রতিষ্ঠাতা পরিচালক, হাদীউল উম্মাহ মাদ্রাসা, ঝালকাঠি। ও প্রখ্যাত আলেমেদ্বীন মাওলানা মুফতী বেলাল হুসাইন বেলালী, খতিব, হাসনাবাদ ঐতিহাসিক কেন্দ্রীয় জামে মসজিদ, কেরানীগঞ্জ, ঢাকা।
সভাপতিত্ব ও ব্যবস্থাপনা মাহফিলের সভাপতিত্ব করবেন জনাব মোঃ আনোয়ার হোসেন। ব্যবস্থাপনায় থাকবেন মাদ্রাসার পরিচালক মাওলানা মোজাম্মেল হক।
প্রথম দিনে কুরআন তিলাওয়াত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারী হাফেজ শাহাদুজ্জামান, ইমাম, খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ।
সাংস্কৃতিক সন্ধ্যায় কলরব-এর সংগীত পরিবেশনা থাকবে বিশেষ আকর্ষণ হিসেবে। এছাড়াও উপস্থিত থাকবেন জনপ্রিয় বক্তা বদরুজ্জামান আবু রায়হান।
উপস্থাপনায় থাকবেন ইলিয়াস হাসান ইয়াসিন হায়দার। নাশিদ পরিবেশনায় অংশ নেবেন—ইকবাল মাহমুদ, তাহসিনুল ইসলাম, হুসাইন আদনান, অহনাফ খালিদ, ইলিয়াস আমিন, নাসরুল্লাহ ইরফান, তাওহিদ জামিল, কামরুল ইসলাম ও আবির হাসান।
২য় দিন: হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান ও পুনর্মিলনী দ্বিতীয় দিনের বিশেষ আয়োজনে হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান ও সাবেক ছাত্রদের পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। সৌজন্যে থাকবেন আবুল হোসেন মৃধা (মালয়েশিয়া)।
মহিলাদের জন্য বিশেষ ব্যবস্থা মাহফিলে অংশগ্রহণকারী মহিলা শ্রোতাদের জন্য আলাদা ও উন্নতমানের ওয়াজ শুনার ব্যবস্থা করা হয়েছে।
আয়োজক কর্তৃপক্ষ সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলিম ভাই-বোনদের মাহফিলে যোগদান করে কুরআনের আলো ছড়িয়ে দিতে আন্তরিকভাবে আমন্ত্রণ জানিয়েছে।
স্থান : হাবিবপুর মাদ্রাসা প্রাঙ্গণ, হাবিবপুর, উজিরপুর, বরিশাল।












