পশ্চিম কেশবকাঠী যুব সমাজের উদ্যোগে এক বিশাল ওয়াজ ও দোয়া মাহফিল

পশ্চিম কেশবকাঠী যুব সমাজের উদ্যোগে এক বিশাল ওয়াজ ও দোয়া মাহফিল
ওয়াজ ও দোয়া মাহফিল

উজিরপুর প্রতিনিধি :- বরিশালে উজিরপুর উপজেলায় আগামী ১৭ মার্চ,রোজ শুত্রুবার পশ্চিম কেশবকাঠী যুব সমাজের উদ্যোগে এক বিশাল তাফসিরুল কোরান মাহফিল অনুষ্ঠিত হবে,পশ্চিম কেশবকাঠী লোকাল গেট সগলগ্ন মসজিদে কোবা মাঠ প্রাঙ্গণে বাদ আসর হতে মধ্যরাত পর্যন্ত ওলামায়ে কেরাম ওয়াজ নসিহত করিবেন। উক্ত ওয়াজ ও দোয়া মাহফিলের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন-৪নং ওটরা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব এম এ খালেক রাড়ী।


প্রধান বক্তা হিসাবে ওয়াজ নসিহত করবেন মিসর আল আয্হার বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রী প্রাপ্ত হাফেজ কারী মুফতি মোজাম্মেল হোসাইন আযহারী (খতিব,কলেজগেট জামে মসজিদ,মোহাম্মদপুর ঢাকা,
প্রভাষক আরবি হাজী শরীয়াতুল্লাহ মডেল মাদরাসা মোহাম্মদপুর ঢাকা)। বিশেষ বক্তা- আলহাজ্ব হযরত মাওলানা নুরুল হক আযহারী,(অধ্যক্ষ উজিরপুর আলিম মাদরাসা,ইমাম ও খতিব উপজেলা পরিষদ কেন্দ্রীয় জামে মসজিদ,উজিরপুর বরিশাল)।

বিশেষ আলোচক- হযরত মাওলানা মোজাম্মেল হক,(পরিচালক হাবিবপুর নূরানী হাফিজী ও কওমী মাদরাসা ,উজিরপুর বরিশাল) ও মাওলানা মোহাম্মদ আব্দুর রব (মুহতামিম,দারুল উলুম মাদরাসা ও এতিম খানা,আউয়ার,বানারীপাড়া,বরিশাল) এছাড়া স্থানীয় আরো উলামায়ে কেরাম ওয়াজ নসিহত করিবেন । মাহফিল সভাপতি দায়িত্ব পালন করবেন- মোঃ মতিউর রহমান মৃধা, সার্বিক পরিচালনায় নূর মোহাম্মদ মল্লিক (সভাপতি মসজিদে কোবা)। মাহফিলে সকল ধর্ম প্রাণ মুসল্লীদের আমন্ত্রণ জানিয়েছেন অত্র এলাকার যুব সমাজ ও মাহফিল কমিটি।