সিএমএফ ফাউন্ডেশনের তৃতীয় কার্যপরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা

সিএমএফ  ফাউন্ডেশনের তৃতীয় কার্যপরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা
সিএমএফ


নির্বাচন কমিশন কর্তৃক তৃতীয় কার্যপরিষদ সাধারণ নির্বাচনের তফসীল ঘোষণা।তফসীল ঘোষণা করছেন প্রধান নির্বাচন কমিশনার মোঃ আব্দুল্লাহ নোমান ।

চকমান মাদ্রাসা ব্যাচ -২০০৯ ভিত্তিক সামাজিক সংগঠন সিএমএফ  

তফসীল নংঃ নি/ক/আ/প/-০৩-০১-২৩

সিএমএফ  গঠনতন্ত্রের পঞ্চম  অধ্যায়ের অনু-২ এর (১)ও(২) নং দফার প্রদত্ত ক্ষমতাবলে নিম্নোক্ত নির্বাচনী তফসীল ঘোষিত হলোঃ

বিষয়ঃ
 তৃতীয়  কার্যপরিষদ নির্বাচন-২০২৩ এর নির্বাচনের সময়সূচী,মনোনয়ন পত্র উত্তোলন,সাংগঠনিক উপ কমিটির সুপারিশ গ্রহন,মনোনয়ন পত্র জমা,মনোনয়ন পত্র যাচাই বাছাই,প্রতীক বরাদ্দ,আচরন বিধি  ইত্যাদি।

উপযুক্ত বিষয়ে নির্দেশিত হয়ে  তৃতীয়  কার্যপরিষ সাধারন নির্বাচন-২০২৩ এর অন্তর্ভূক্ত করনীয় বিষয়াবলি ও কমিশন কর্তৃক নির্দেশাবলী নিম্নে উল্লেখ করা হলোঃ-
১।সময়সূচীঃ–

(ক) মনোনয়ন পত্র সংগ্রহ ও জমাদানঃ ১৪/০১/২০১৩খ্রিঃ (শনিবার ) –  হতে ২১/০১/২০২৩খ্রিঃ (শনিবার) পর্যন্ত ।

(খ) মনোনয়ন পত্র যাচাই বাছাইঃ  ২২/০১/২০২৩ খ্রিঃ(রবিবার ) ।

(গ) প্রার্থীতা প্রত্যাহারঃ  ২৩/০১/২০২৩খ্রিঃ(সোমবার) ।

(ঘ) প্রতীক বরাদ্দঃ  ২৪/০১/২০২৩ খ্রিঃ(মঙ্গলবার) ।

(ঙ) ভোট গ্রহনের তারিখঃ  ২৭-২৮/০১/২০২৩খ্রিঃ(শুত্রুবার -শনিবার)।

(চ) ভোট গ্রহনের সময়ঃ  সকাল ১০.০০ ঘটিকা হতে দুপুর ১২.০০ ঘটিকা ও  ৩.০০ ঘটিকা হতে বিকাল ৬.০০ ঘটিকা পর্যন্ত।

(ছ) ভোট প্রদান মাধ্যমঃ  নির্ধারিত ব্যালট পেপার অথবা  অনলাইন।

(বিঃ দ্রঃ ২৪/০১/২০২৩খ্রিঃ প্রতীক বরাদ্দের পর ২৬/০১/২০২৩খ্রিঃ রাত ১২.০০ঘটিকা সময় পর্যন্ত নির্বাচনি প্রচার প্রচারণা চালানো যাবে)


২। প্রার্থীর সমর্থকঃ
মনোনয়ন পত্রে নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত ভোটার তালিকায় অন্তর্ভূক্ত একজন ভোটারের অনুসমর্থন মনোনয়ন পত্রে উল্লেখ ও উক্ত সমর্থনকারী ভোটারের স্ব-স্বাক্ষর থাকতে হবে।

৩।মনোনয়নপত্র বাছাইয়ের পর আপিল দায়ের ও নিষ্পত্তিঃ কোন প্রার্থীর মনোনয়নপত্র নির্বাচন কমিশন বাতিল ঘোষনা করলে উক্ত সংক্ষুদ্ধ প্রার্থী প্রধান উপদেষ্টা বা তৎকর্তৃক নির্দেশিত উপদেষ্টার নিকট আপিল দায়ের করতে পারবেন প্রতীক বরাদ্দের দুই কার্যদিবসের মধ্যে।আপিলে মনোনয়ন পত্র গৃহীত হলে উক্ত প্রার্থী নির্বাচনে অংশগ্রহনের সুযোগ পাবেন।

৪। মনোনয়নপত্রের সাথে দাখিলকৃত কাগজাদিঃ

(ক) এক কপি পাসপোর্ট সাইজের ছবি।
(খ)  কোন সম্মাননা প্রাপ্ত হলে তার ফটোকপি।
(গ)  নির্বাচনিক ফি প্রদানের নিশ্চয়ন পত্র/নম্বর।

৫। জামানতঃ প্রত্যেক নির্বাচিত প্রার্থীকে শপথ গ্রহনের পূর্বেই  ১০০/-(একশত টাকা মাত্র) জামানত হিসেবে জমা দিতে হবে। মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর জামানতের সম্পূর্ণ অর্থ ফেরত যোগ্য। যদি প্রার্থিতা বাতিল হয় তবে জামানত ফেরত পাবে। এবং ভোটে ৩ শতাংশ এর কম ভোট প্রাপ্ত হলে জামানত বাজেয়াপ্ত হবে।
৬।নির্বাচনিক ফিঃ প্রত্যেক মনোনয়নের বিপরীতে ৫০/-(পঞ্চাশ টাকা মাত্র) নির্বাচনিক ফি প্রদান করতে হবে। নির্বাচনিক ফি নির্ধারিত বিকাশ  মাধ্যমে জমা দেয়া যাবে।

৭।ভোটার তালিকা প্রেরণঃ অনলাইনের মাধ্যমে ভোটার তালিকা ডাউনলোড করে অথবা অফিস হতেও সংগ্রহ করা যাবে।

৮।দেয়াল লিখন,পোষ্টার,ও অন্যান্য মাধ্যমে প্রচারঃ যেকোন প্রকার দেয়াল লিখন নিষিদ্ধ থাকবে।তবে প্রতীক প্রাপ্ত প্রার্থীগন সাদাকালো পোষ্টার,প্রচারপত্র ছাপাতে ও বিলিকরন,টাঙানো ইত্যাদি করতে পারবেন।এছাড়াও অনলাইন সহ অন্যান্য মাধ্যমেও প্রচার প্রচারনা চালাতে পারবেন।

৯। প্রার্থীতাঃ সিএমএফ গঠনতন্ত্রের সপ্তম অধ্যায়ের অনু-১ এর (ক) দফা দ্বারা স্বীকৃত সকল সদস্যই নির্বাচনের প্রার্থী হতে পারবেন।

১০। নির্বাচনিক ব্যয়ঃ কোন বৈধ প্রার্থী ৩৫০০/-(তিন হাজার পাঁচশত টাকা মাত্র) এর অধিক নির্বাচনিক ব্যয় করতে পারবেন না।

১২। নির্বাচনে অংশ গ্রহনঃ

সিএমএফ গঠনতন্ত্রের অষ্টম অধ্যায়ের অনুচ্ছেদ-১ দ্বারা নির্ধারিত কার্যপরিষদ সদস্য হওয়ার যোগ্যতা ও অযোগ্যতাঃ–

(ক) সাধারন সদস্য পদে অন্তত একবছর পূর্ন হওয়া বা সহযোগী অংশে নির্বাচিত প্রতিনিধি হিসেবে নির্বাহী কমিটিতে দায়িত্ব পালনের অভিজ্ঞতা।

(খ) কোন ব্যক্তি বা সদস্য কার্যপরিষদের সদস্য নির্বাচিত হওয়ার বা কার্যপরিষদ সদস্য থাকার যোগ্য হবেন না যদি-

১। বাতসরিক দানের অর্থ বকেয়া থাকে বা সংগঠনের কোন তহবিলের অর্থ গচ্ছিত থাকে।

২। সংগঠন কর্তৃক নির্ধারিত অন্যান্য চাঁদা অপরিশোধিত থাকে।

৩।সংগঠনে প্রতিশ্রুত কোন কিছু প্রদানে বিরত বা সক্ষম না হয়।

৪। সাংগঠনিক উপ কমিটির সুপারিশপ্রাপ্ত না হন।

৫। কার্যপরিষদ কর্তৃক কোন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শাস্তিপ্রাপ্ত হন।

৬।একই মূলনীতির সাথে সামজশ্যপূর্ন অন্য কোন সঙ্ঘ বা সংস্থার নির্বাহী পদে আসীন থাকেন।

৭।বাংলাদেশের আদালত কর্তৃক ফৌজদারি অপরাধে দন্ডিত হন।

১৮। সার্বিক তথ্যঃ নির্বাচন কমিশন- ০১৭২৭-০৭৮৯১১